Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মল্লারপুর, বোলপুরে এসএফআইয়ের বিক্ষোভ

মল্লারপুর, বোলপুরে এসএফআইয়ের বিক্ষোভ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট ও বোলপুর: যাবদপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজের সামনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখাল এসএফআই। পরে তারা কলেজের স্থায়ী অধ্যক্ষ নিয়োগ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশের দাবিতে স্মারকলিপিও জমা দেয়। 
Advertisement
এদিন বিশ্বভারতীতেও প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই। ‌শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে অবস্থান করেন টিএমসিপি সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা তৃণমূলের মুখপাত্র জামশেদ আলি খান। তিনি বলেন, সিপিআই আশ্রিত দুষ্কৃতীরা রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সহ ওয়েবকুপার সদস্য ও সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু কর্মীদের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বামপন্থীরা গুন্ডামি চালাচ্ছে। এসএফআইয়ের কর্মী-সমর্থকরাও বিক্ষোভ সমাবেশ করে। শান্তিনিকেতনের সুবর্ণরেখা মোড়ে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা অবস্থান বিক্ষোভ করেন।‌ 
Advertisement
সম্পর্কিত সংবাদ