Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মল্লারপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বধূর মৃত্যু

মল্লারপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বধূর মৃত্যু
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুরে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হল নাবালিকা বধূর।  পুলিস জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মী মুর্মু(১৭)। বাড়ি মল্লারপুর থানার হাজিপুর গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তাঁকে অচৈতন্য অবস্থায় রামপুরহাট মেডিক্যালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, সন্ধ্যায় বাড়ির দেবীদেবীর প্রতিকৃতিতে ধূপ, প্রদীপ দেখাচ্ছিলেন ওই বধূ। সেই সময় অসাবধানবশতঃ বাড়ির ইলেকট্রিক তারের সংস্পর্শে চলে আসেন। তড়িঘড়ি মেন সুইচ অফ করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস জানিয়েছে, এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ