Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালিকপক্ষ গরহাজির, পাহাড়ে চা শ্রমিকদের কথা শুনলেন শ্রমমন্ত্রী

মালিকপক্ষ গরহাজির, পাহাড়ে চা শ্রমিকদের কথা শুনলেন শ্রমমন্ত্রী
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দার্জিলিং: মালিকপক্ষ গরহাজির। তাই বুধবার পাহাড়ের চা শ্রমিকদের পুজো বোনাস ইস্যু নিয়ে কলকাতায় শ্রমদপ্তরের বৈঠক কার্যত নিষ্ফলা হল। আগামী ১৬ তারিখ শিলিগুড়িতে পুনরায় ত্রিপাক্ষিক বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতা সমন পাঠক বলেন, পাহাড়ে চা শ্রমিকদের পুজোর বোনাস ২০ শতাংশ হারে দেওয়ার দাবি রয়েছে। সেখানে মালিকপক্ষ ১৬ শতাংশ হারে বোনাস দিয়েছে। সেই ২০ শতাংশের দাবি নিয়ে এদিন কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠক তলব করেছিল শ্রমদপ্তর। বৈঠকে শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি হাজির ছিলেন। কিন্তু  চা বাগানের মালিকপক্ষ হাজির ছিলেন না। তাই বৈঠক হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী শ্রমিকদের সমস্যার কথা শুনেছেন। আগামী ১৬ নভেম্বর এ ব্যাপারে আবার ত্রিপাক্ষিক বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ