Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে যুবকের অস্বাভাবিক মৃত্যু

মালদহে যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার রাতে পুরাতন মালদহ শহরের ৫ নম্বর ওয়ার্ডে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তাঁর দেহ ময়নাতদন্তের জন্য জেলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সৌরভ হালদার (২৪)। বাড়ি নদীয়ার শান্তিপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌরভ কিছুদিন আগে পুরাতন মালদহের ঘুরতে এসেছিলেন। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন বাড়িতে কেউ না থাকায় তিনি গলায় ফাঁস দেন। মৃতের আত্মীয় বিশাল দাস বলেন, ঘুরতে এসেছিল। কেন এমন কাজ করল বুঝতে পারছি না। মালদহ থানার পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ