Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ থেকে মাদক আনার পথে পুলিসের জালে মহিলা

মালদহ থেকে মাদক আসছে আলিপুরদুয়ারে। শনিবার কালিয়াচক থেকে পুণ্ডিবাড়ির এক ব্যক্তিকে ব্রাউন সুগার পাচার করতে এসে সোনাপুর চৌপথিতে পুলিসের হাতে ধরা পড়ে এক নাবালক।

মালদহ থেকে মাদক আনার পথে পুলিসের জালে মহিলা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মালদহ থেকে মাদক আসছে আলিপুরদুয়ারে। শনিবার কালিয়াচক থেকে পুণ্ডিবাড়ির এক ব্যক্তিকে ব্রাউন সুগার পাচার করতে এসে সোনাপুর চৌপথিতে পুলিসের হাতে ধরা পড়ে এক নাবালক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার দুপুরে জয়গাঁর জিএসটি মোড়ে ব্রাউন সুগার সহ এবার পুলিসের জালে ধরা পড়ল এক মহিলা। 
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতের নাম মেরিনা বিবি। বাড়ি জয়গাঁ শহরের গুয়াবাড়িতে। ধৃত মহিলার হেফাজত থেকে পুলিস ২০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিস। নাবালকের মতো মেরিনা বিবিও এদিন মালদহ থেকে ব্রাউন সুগারের প্যাকেট নিয়ে বাসে জয়গাঁ ফিরছিল। পুলিসের কাছে আগেই মাদক পাচারের  খবর চলে আসে। সেই মতো জিএসটি মোড়ে বাস থেকে নামতেই বছর চল্লিশের ওই মহিলাকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে পুলিস। 
জয়গাঁ থানার ওসি পালজোর ভুটিয়া বলেন, ধৃত মহিলাকে সোমবার আদালতে তোলা হবে। মাদক পাচার রুখতে পুলিস লাগাতার অভিযান করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ