Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ শহরে পরিবার পরিত্যক্ত এক বৃদ্ধাকে মাথাগোঁজার ঠাঁই করে দিলেন যুব তৃণমূল নেতা

মালদহ শহরে পরিবার পরিত্যক্ত এক বৃদ্ধাকে মাথাগোঁজার ঠাঁই করে দিলেন যুব তৃণমূল নেতা
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা ৭৮ বছর বয়সি এক বৃদ্ধাকে মালদহ শহরে ফেলে রেখে পালাল তাঁর পরিবারের সদস্যরা। রবিবার রাতে এমনই এক হৃদয়হীনতার সাক্ষী হয়ে রইলেন ইংলিশবাজার শহরের বাঁধরোড এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত হাপুস নয়নে কেঁদে চলা ওই বৃদ্ধার পাশে দাঁড়ান ইংলিশবাজার পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার তথা যুব নেতা প্রসেনজিৎ দাস। সযত্নে তাঁকে রাস্তার ধার থেকে তুলে এনে আপাতত অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেন তিনি। পাশাপাশি ওই বৃদ্ধার বয়ানের ভিত্তিতে তাঁর সন্তানদের বিরুদ্ধে ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
Advertisement
প্রসেনজিৎবাবু বলেন, বৃদ্ধার নাম শিবাণী দাস (৭৮)। তিনি মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা। সম্প্রতি তাঁর ছেলেরা বৃদ্ধার বাড়ি বিক্রি করে তাকে তাড়িয়ে দেয়। 
পথের কাঁটা সরাতে তাঁকে মালদহ শহরে ফেলে পালিয়ে যায়। এমন মর্মান্তিক ঘটনা জানার পরে নিজের আত্মীয়ের মতোই মালদহ রামকৃষ্ণ মিশন সংলগ্ন পুরসভার তত্ত্বাবধানে থাকা অসহায় নাগরিকদের অস্থায়ী বাসস্থান অনুভব ভবনে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। যারা এমন অমানবিক কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করেছি। পরিবারের সদস্যদের এই অকৃতজ্ঞতা ও অমানবিকতা তাঁর মুখের ভাষা যেন কেড়ে নিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ