Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ মেডিক্যালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন প্রসূতি

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। হাসপাতাল সূত্রে খবর, চার জনই কন্যা সন্তান। তাদের প্রত্যেকের ওজন ১ কেজি ৫০০ গ্রামের নীচে। যা সদ্যোজাত শিশুর স্বাভাবিক ওজনের থেকে অনেকটাই কম।

মালদহ মেডিক্যালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন প্রসূতি
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। হাসপাতাল সূত্রে খবর, চার জনই কন্যা সন্তান। তাদের প্রত্যেকের ওজন ১ কেজি ৫০০ গ্রামের নীচে। যা সদ্যোজাত শিশুর স্বাভাবিক ওজনের থেকে অনেকটাই কম। জন্মের পরই চার কন্যা সন্তানকে মেডিক্যাল কলেজের নিকু (নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, শুক্রবার গভীর রাতে এক প্রসূতি চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তারা প্রত্যেকেই প্রি ম্যাচিয়র বেবি। ওজন অনেকটাই কম। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মালদহের গাজোলের এক গর্ভবতী মহিলা শুক্রবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। তাঁর শারীরিক পরিস্থিতি দেখে মাত্র চৌত্রিশ সপ্তাহের মধ্যেই সন্তানের জন্ম দেওয়া হয়। তিনি নর্মাল ডেলিভারি করলেও তাঁর সন্তানদের কিছু শারীরিক সমস্যা রয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ