Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ মেডিক্যালে আলোচনা সভা

মালদহ মেডিক্যালে আলোচনা সভা
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে একটি আলোচনা শিবির অনুষ্ঠিত হল মালদহ মেডিক্যালে। সোমবার মেডিক্যালের সেমিনার হলে অনুষ্ঠিত এই আলোচনা শিবিরে অংশ নেন মেডিক্যাল ও নার্সিং কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক ও আধিকারিকরা। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা ঘটলে কীভাবে তার মোকাবিলা করা সম্ভব তা নিয়ে এদিন আলোচনা হয়। আইনি ব্যবস্থার প্রসঙ্গও উঠে আসে। মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, আমাদের কর্মক্ষেত্রে কাঙ্খিত পরিবেশ বজায় রাখতেই এই আলোচনা শিবিরের উদ্যোগ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ