নিজস্ব প্রতিনিধি, মালদহ, সংবাদদাতা, রায়গঞ্জ, করণদিঘি: আজ, বুধবার বড়দিন উপলক্ষে মালদহে শুরু হচ্ছে জোড়া কার্নিভাল। আলোয় সেজে উঠেছে গোটা শহর। ইংলিশবাজার পুরসভার উদ্যোগে শহরের একটি কার্নিভাল শুরু হচ্ছে রামকৃষ্ণ মিশনের পাশের মাঠে। দ্বিতীয়টি শুরু হবে শহরের ভবানী মোড়ে। তার আগে মঙ্গলবার বিকেলে শহর পরিক্রমা করে সমস্ত দিক খতিয়ে দেখেন মালদহের প্রশাসনিক কর্তারা।
Advertisement
ইংলিশবাজার পুরসভার উদ্যোগে ২০১৮ সাল থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কার্নিভাল আয়োজিত হচ্ছে শহরে। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় কার্নিভালের যৌথ সূচনা করেন জেলাশাসক, পুলিস সুপার, পুর চেয়ারম্যান সহ শহরের গণ্যমান্যরা। পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বিশ্বের মানুষ বড়দিনের উৎসবে মেতে উঠবেন। আমরাও সেই আনন্দ অনুভূতি থেকে বাদ যাব না। সেজন্যই এই আয়োজন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ কার্নিভালে প্রতিদিন সন্ধ্যায় গড়ে ২৫ হাজার মানুষ আসেন। এবছর রামকৃষ্ণ মিশনের পাশের মাঠে কার্নিভাল উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড়, নেতাজি মোড় সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে আলোয় মুড়ে ফেলা হয়েছে।
মুম্বই এবং কলকাতার সঙ্গীতশিল্পী থেকে শুরু করে বিভিন্ন বাংলা ব্যান্ড এখানে অনুষ্ঠান করবে। কৃষ্ণেন্দু আরও বলেন, আমাদের নেত্রী বারবার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাঁর কথা মাথায় রেখেই কার্নিভালের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে বুধবার শহরের ভবানী মোড়ে কেক কেটে যীশুকে স্মরণ করে শুরু হবে আরেকটি কার্নিভাল। উৎসব কমিটির সভাপতি ও ইংলিশবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলার দুলাল সরকার বলেন, বড়দিনের সন্ধ্যায় মঞ্চে জেলাশাসক, পুলিস সুপার এবং পুর চেয়ারম্যানের উপস্থিতিতে কেক কেটে কার্নিভালের সূচনা করা হবে।
উত্তর দিনাজপুরেও বড়দিন উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রায়গঞ্জ পুরসভার ক্যারিটাস চার্চকে সাজিয়ে তুলেছে। এছাড়া সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ সাজিয়েছে কর্তৃপক্ষ। শহরজুড়ে সান্তাক্লজের পোশাক, ক্রিসমাস ট্রি, কেকের নানা রকম সম্ভার নিয়ে হাজির দোকানদাররা। পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, ২৫ ডিসেম্বর পুরকর্মীদের পায়েস, কেক খাইয়ে প্রভু যীশুর জন্মদিন উৎযাপন হবে। এছাড়া শিশুদের নিয়ে অনুষ্ঠান রয়েছে এবং ক্যারিটাসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
তবে মঙ্গলবার কেনাকাটায় ব্যস্ত থাকলেন শহরবাসী। মৌসুমী টুডু বলেন, যীশুর জন্মদিনের জন্য কেক ও বিভিন্ন সামগ্রী কিনলাম। মধ্যরাতে পালন হবে জন্মদিন।
এদিকে করণদিঘি ব্লকের আলতাপুর মিশন চার্চও সেজে উঠেছে। ডালখোলা পুরসভার একটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা করা হবে। সান্তার বেশে হাজির হবেন পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার। আলতাপুর মিশন চার্চের ফাদার সুনীল এক্কা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর করণদিঘির বেলবাড়ি, রসাখোয়া সহ বিভিন্ন আদিবাসী গ্ৰামে যীশুর জীবনী নিয়ে আলোচনা ও গরীবদের শীতবস্ত্র দেওয়া হবে।
বালুরঘাটেও বড়দিন উপলক্ষ্যে উন্মাদনা বাড়ছে। মাহিনগর ক্যাথলিক চার্চ, অভিযাত্রীর ব্যাপ্টিস্ট সাজিয়েছে কর্তৃপক্ষ।