Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে বিজ্ঞান সম্মেলন

মালদহে বিজ্ঞান সম্মেলন
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মালদহ: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা শাখার অন্তর্ভুক্ত ইংলিশবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের চতুর্দশ ত্রিবার্ষিক সম্মেলন হল শনিবার। মালদহ টাউন হাইস্কুলে উপস্থিত ছিলেন অধ্যাপক সত্যরঞ্জন চৌধুরী সহ বিজ্ঞান প্রসার আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্টরা। মালদহ শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে ১৬৯ জন পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা ও বিজ্ঞান আন্দোলনের সংগঠকরা এই সম্মেলনে অংশ নেন। ইংলিশবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক হিসাবে ফের নির্বাচিত হয়েছেন সুতীর্থ নন্দী।
Advertisement
সম্পর্কিত সংবাদ