Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে ভোটার বৃদ্ধিতে বাড়ল বুথের সংখ্যা

মালদহে ভোটার বৃদ্ধিতে বাড়ল বুথের সংখ্যা
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ জেলায় বেড়েছে ভোটারের সংখ্যা। ভোটার সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হল ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যাও। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে স্পেশাল সামারি রিভিশন অফ ফটো ইলেকটোরাল রোল ২০২৫। আগামী একমাস ধরে চলবে রিভিশন। এরমধ্যে শনি ও রবিবার মিলিয়ে মোট আটটি স্পেশাল ক্যাম্প আয়োজিত হবে জেলাজুড়ে। তার আগে সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানান মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া।  তিনি বলেন, লোকসভা নির্বাচনে আমাদের ৩০৮৫টি বুথে ভোটগ্রহণ হয়েছে। নতুন করে আরও ২১টি বেড়ে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা হল ৩১০৬টি। প্রশাসন সূত্রে খবর, আগামী একমাস প্রত্যেকটি বুথে বিএলও (বুথ লেভেল অফসার) প্রত্যেকদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত বসবেন। শনিবার ও রবিবার স্পেশাল ক্যাম্পে বিএলওরা সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসবেন। যেখানে ভোটাররা ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজের জন্য আবেদন জানাতে পারবেন। জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী মালদহ জেলার মোট ভোটার সংখ্যা ছিল ৩১ লক্ষ ৪০ হাজার ৯৬৩।  যেখানে গত দশ মাসে নতুন করে আরও ৩৮ হাজার নাম যুক্ত হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ