Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে বৃদ্ধার গলায় বটি দিয়ে ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না লুট, তদন্তে পুলিস

মালদহে বৃদ্ধার গলায় বটি দিয়ে ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা লুট। আক্রান্ত বৃদ্ধার নাম আন্না বালা (৬০)। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মালদহে বৃদ্ধার গলায় বটি দিয়ে ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না লুট, তদন্তে পুলিস
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: মালদহে বৃদ্ধার গলায় বটি দিয়ে ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা লুট। আক্রান্ত বৃদ্ধার নাম আন্না বালা (৬০)। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর গলায় মোট ১২টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। আজ, রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডীর তিন নম্বর কেন্দুয়া গ্রামে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধার ছেলে একজন সিআরপিএফ জওয়ান। বর্তমানে তিনি ত্রিপুরায় কর্মরত। বাড়িতে পুত্রবধূ এবং দুই নাতিকে নিয়ে থাকতেন ওই বৃদ্ধা। কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। একটি লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ