নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক যুবকের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মাল থানার তেশিমলা এলাকায়। মৃত যুবকের নাম আকাশ ওরাওঁ (১৮)। তাঁর বাড়ি ডেমকাঝোরা এলাকায়। নিজেদের ট্রাক্টর চালিয়ে আসছিলেন ওই যুবক। আচমকা সেটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।



