নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার অন্যান্য জায়গার মতো মালবাজারেও মুখ থুবড়ে পড়ল বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। মালবাজার শহরে এখনও পর্যন্ত মাত্র ছ’শো সদস্য সংগ্রহ হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এর মধ্যে একশোজন সদস্য সংগ্রহ করতে পেরেছেন মাত্র তিন নেতা।
Advertisement
দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অন্ততপক্ষে একশোজন সদস্য সংগ্রহ করতে না পারলে, তাঁকে সক্রিয় সদস্যপদ দেওয়া হবে না। ফলে মালবাজারে আদৌও বিজেপির ক’জন শেষপর্যন্ত সক্রিয় সদস্যপদ পাবেন, তা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। এদিকে, এলাকায় কাউকে সদস্য করতে না পেরে বিজেপি নেতাদের অনেকেই ভিন জেলায় বা অন্য রাজ্যে থাকা পরিচিতদের গেরুয়া শিবিরের সদস্য করানোর চেষ্টা করছেন বলেও জানা গিয়েছে। বিজেপির মালবাজার টাউন কমিটির সভাপতি নবীন সাহা বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত মালবাজার শহর এলাকায় ছ’শোর মতো সদস্য সংগ্রহ হয়েছে। বুধবারও বাড়ি বাড়ি যাওয়া হয়েছে। এতে কিছু সদস্য বেড়েছে। তিনি বলেন, এলাকার বাসিন্দা না হলেও চলবে। গোটা দেশের যে কোনও জায়গার কাউকে সদস্য করা যাবে। অনেকে সেটাও করছেন। বাইরে থাকা পরিচিতদের সদস্য করানোর চেষ্টা হচ্ছে।
বিজেপি সূত্রে খবর, এখনও পর্যন্ত মাল শহরে দলের তিন নেতা একশোর বেশি সদস্য সংগ্রহ করতে পেরেছেন। তারমধ্যে ১২৮ জনকে সদস্য করিয়েছেন দলের মাল টাউন কমিটির সভাপতি। দলের বিধানসভার কনভেনর রাজেশ নন্দী মাল শহর এলাকার বাসিন্দা। তিনি এখনও পর্যন্ত ১২৯ জনকে সদস্য করিয়েছেন।
এছাড়া একশোর বেশি সদস্য করিয়ে সক্রিয় সদস্যপদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বিজেপির মাল টাউন কমিটির সম্পাদক তাপস চক্রবর্তী।
বুধবার রাজগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশ নেন জলপাইগুড়ির সাসংদ জয়ন্ত রায়। সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি বাপি গোস্বামী। একদিনে বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার সদস্য সংগ্রহ করেন বলে খবর দলীয় সূত্রে। জলপাইগুড়ি জেলায় বিজেপির টার্গেট ছিল ২ লক্ষ ২০ হাজার সদস্য সংগ্রহ। এখনও পর্যন্ত ৪৪ হাজারের মতো সদস্য সংগ্রহ হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।