Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালবাজার মহকুমা আদালত পেল নতুন ভবন  

মালবাজার মহকুমা আদালত পেল নতুন ভবন
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার মালবাজার বাসস্ট্যান্ড চত্বরে মালবাজার মহকুমা আদালতের নতুন নিজস্ব ভবনের দ্বারদ্ঘাটন হল। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বারদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন, পুলিস সুপার খাণ্ডবাহলে উমেশ গণপত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেন। উল্লেখ্য, মালবাজার শহরের দক্ষিণ কলোনির একটি ভাড়া বাড়িতে ২০০৩ সালের ২২  ডিসেম্বর ফাস্ট ট্র্যাক কোর্ট শুরু হয়। সেই কোর্টকে পরবর্তীতে ২০১৩ সালে উন্নীত করা হয় অতিরিক্ত জেলা দায়রা আদালতে। দীর্ঘদিন ধরেই স্থায়ী আদালত ভবনের দাবি ছিল। সেই ভবন পেল এবার মালবাজার। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ ও পকসো কোর্টের কাজ শুরু হবে এই ভবনে। এখানেই তৈরি হবে বিচারকদের বাসভবন, স্টাফ কোয়ার্টার। ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সম্পাদক সঞ্জীব বাগচী বলেন, মহকুমা আদালতে পরবর্তীতে অন্যান্য কোর্ট চালু হলে দ্রুত মামলার নিষ্পত্তির সম্ভাবনা থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ