Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে এইমস ইস্যুতে এবার বিধানসভায় সরব বিধায়করা

রায়গঞ্জে এইমস স্থাপনের দাবি নিয়ে বিধায়করা বিধানসভায় সরব। ২০০৮ সালে অনুমোদনের পর নতুন উদ্যোগে আশার আলো। বিস্তারিত পড়ুন।

রায়গঞ্জে এইমস ইস্যুতে এবার বিধানসভায় সরব বিধায়করা
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উত্তরবঙ্গে এইমস ঘোষণার পর উত্তর দিনাজপুর জেলার জনপ্রতিনিধিরা রায়গঞ্জে এইমস নিয়ে সরব হতে শুরু করেছেন রাজ্য বিধানসভায়। আর এতেই রায়গঞ্জে এইমস নিয়ে নতুন করে আশার আলো দেখছে বিভিন্ন মহল। 

Advertisement

বুধবার বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জে এইমসের প্রসঙ্গ তোলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ বিধানসভায় রায়গঞ্জে এইমস নিয়ে সরব হন। তিনি বিধানসভায় অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, এইমস আমাদের রায়গঞ্জের মানুষের ভাবাবেগ। ২০০৮ সালে এইমস রায়গঞ্জের জন্য অনুমোদন হয়েছিল। কিন্তু বিগত রাজ্য সরকারের বৈমাত্রিক সুলভ আচরণের কারণে কল্যাণীতে এইমস স্থানান্তরিত হয়। এতে লক্ষ্য লক্ষ্য উত্তর দিনাজপুরবাসী আশাহত হন। তারপর দীর্ঘসময় বাদে ফের উত্তরবঙ্গে এইমস স্থাপনের ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। অধ্যক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, রায়গঞ্জে এইমস স্থাপন করা হোক। 
এদিকে সম্প্রতি মালদহে প্রশাসনিক বৈঠকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এইমস নিয়ে সরব হয়েছিলেন। তারপর বিধানসভা অধিবেশনে শুরু হওয়ার পর এবার কালিয়াগঞ্জ এবং ইসলামপুরের দুই বিধায়কের বক্তব্যে রায়গঞ্জে এইমসের দাবি উঠল। রায়গঞ্জে এইমসের দাবি প্রসঙ্গে রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের কনভেনর সপ্রতিভ চক্রবর্তী বলেন, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে রায়গঞ্জে এইমস তৈরির জন্য প্রায় ১৯৭ একর জমির প্রস্তাবও তুলে দিয়েছেন। তারপর একে একে ইসলামপুরের এবং কালিয়াগঞ্জের বিধায়ক এইমস ইস্যুতে সরব হয়েছেন। আমরাও তাঁদের সঙ্গে সহমত। আমরা চাই রায়গঞ্জে এইমস করার দাবিতে দলমত নির্বিশেষে সকলের সোচ্চার হওয়া উচিত। সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ