Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ এলাকায় বসেই বেআইনি নির্মাণ নিয়ে হুঁশিয়ারি বিধায়কের

নিকাশি নালার উপরে কোনও নির্মাণ কাজ করা যাবে না। এমন কোনও অবৈধ নির্মাণের কথা জানা গেলে, সঙ্গে সঙ্গে তা ভেঙে দেওয়া হবে

অবৈধ এলাকায় বসেই বেআইনি নির্মাণ নিয়ে হুঁশিয়ারি বিধায়কের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিকাশি নালার উপরে কোনও নির্মাণ কাজ করা যাবে না। এমন কোনও অবৈধ নির্মাণের কথা জানা গেলে, সঙ্গে সঙ্গে তা ভেঙে দেওয়া হবে। চুঁচুড়া ও ব্যান্ডেলের ব্যবসায়ীদের নিয়ে রবিবার বৈঠক করে এই হুঁশিয়ারি দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কিন্তু যে লজে বসে তিনি এই হুঁশিয়ারি দিলেন, সেই লজের একাংশই নিকাশি নালার উপর বেআইনিভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ। অসিতবাবুর কাছে এই অভিযোগের প্রসঙ্গ তোলা হলে তিনি অবশ্য বেশ সপ্রভিতভাবেই বিষয়টি সামলে নেন। বিধায়ক বলেন, যদি সত্যিই এই ঘটনা ঘটে থাকে, যদি নিকাশি নালার উপর এই লজ কর্তৃপক্ষ অবৈধ কোনও নির্মাণ করে থাকে, তাহলে বেআইনি নির্মাণ ভাঙার উদ্বোধনও এই লজ থেকেই শুরু করা যাবে!

Advertisement

সাম্প্রতিক সময়ে বারবার সরকারি নালার উপরে নির্মাণ নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠছিল। ওই কাজের জেরে নিকাশি নালার জলপরিবহণ ব্যবস্থা সঙ্কটে পড়েছিল। এনিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়কও। পরে ব্যান্ডেলের কিছু এলাকায় পূর্তদপ্তর ওই রকমের নির্মাণগুলিকে অবৈধ ঘোষণা করে ভাঙার নির্দেশ দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ