সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী ব্লকের চাঁদুরিয়া-২ পঞ্চায়েতের স্যান্যালচর গ্রামের রানিনগর অগ্নিশ্বর মন্দির থেকে মালোপাড়া খেয়াঘাট পর্যন্ত ভাগীরথীর প্রায় ৪,২০০ মিটার পাড় দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে। ভাঙনের এই সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাসের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।



