Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে সারপ্রাইজ ভিজিট বিধায়কের, পাকড়াও ২ দালাল

জেলা হাসপাতালে দালাল চক্র গজিয়ে উঠেছে। আজ, বৃহস্পতিবার হাতেনাতে তার প্রমাণ পেলেন স্থানীয় বিজেপি বিধায়ক পরিতোষ দাস।

হাসপাতালে সারপ্রাইজ ভিজিট বিধায়কের, পাকড়াও ২ দালাল
  • ৩০ জুলাই, ২০২৬ ১৩:৫৭
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: জেলা হাসপাতালে দালাল চক্র গজিয়ে উঠেছে। আজ, বৃহস্পতিবার হাতেনাতে তার প্রমাণ পেলেন স্থানীয় বিজেপি বিধায়ক পরিতোষ দাস। এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়ে হাতেনাতে দুই দালালকে পাকড়াও করেন পরিতোষবাবু। পরে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে  কথা বলে বিধায়ক জানতে পারেন, রোগীর ট্রলি টানা, রোগীকে লিফট দিয়ে ওঠানো-নামানোর কাজে তাঁদের পরিজনদের কাছ থেকে প্রচুর টাকা নিচ্ছে দালালচক্র। অথচ এই কাজ করার কথা হাসপাতালের গ্রুপ ডি কর্মীদেরই। হাসপাতালের রোগীদের কাছ থেকে বিধায়ক জানতে পারেন চিকিৎসকরা নাকি নিয়মিত রাউন্ডেও আসেন না। ৩ দিন বা ৪ দিন পরে তাঁরা রাউন্ডে আসেন। দালালচক্র ধরার পর বিধায়ক হুঁশিয়ারি দেন আমার চ্যালেঞ্জ জেলা হাসপাতালের পরিষেবা আমি ঠিক করবই। আমার এই চ্যালেঞ্জ যারা নিতে পারবে না সেই সব চিকিৎসককে বদলি হতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ