নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার বড়জোড়া ব্লকে বড়মানা উদ্বাস্তু সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্বোধন হয়। এই উপলক্ষ্যে পখন্না পঞ্চায়েতের বড় মানাচরের চকবাজারে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে ওই সমবায়ের উদ্বোধন করেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। অনুষ্ঠানে বাঁকুড়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান মলয় মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান হবিবুর রহমান, ওই সমবায় সমিতির ডিরেক্টর বোর্ডের সদস্য তাপস মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।



