Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় পাঞ্চেতের উপর সেতুর দাবি বিধায়কের, আশায় স্থানীয়রা

নিতুড়িয়ায় পাঞ্চেত জলাধারের উপর সেতুর দাবিতে বিধায়ক মামনি বাউরি সোচ্চার। স্থানীয়রা আশায় বুক বেঁধেছেন। বিস্তারিত পড়ুন।

নিতুড়িয়ায় পাঞ্চেতের উপর সেতুর দাবি বিধায়কের, আশায় স্থানীয়রা
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের বাথানবাড়ি ঘাট থেকে মহেশ নদী পর্যন্ত পাঞ্চেত জলাধারের উপর স্থায়ী সেতু নির্মাণের দাবিটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। বৃহস্পতিবার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মামনি বাউরি বিধানসভায় সেতুর দাবিতে সোচ্চার হয়েছেন। তাঁকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘ আন্দোলনের পর এই প্রথম কোনো বিধায়ক সরাসরি বিধানসভায় বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। এলাকার মানুষ সেতুর আশায় বুক বেঁধেছেন। আশা কবে পূরণ হয় সেইদিকে এখন সকলে তাকিয়ে। বিধায়ক মামনি দেবী বলেন, এলাকার মানুষের জন্য সেতুটি অত্যন্ত প্রয়োজনীয়। বিধানসভায় প্রথম অধিবেশনে দুই মিনিট সময় দেওয়া হয়েছিল। আমি এলাকার সমস্যার কথা তুলে ধরেছিলাম। সেতুর দাবি দীর্ঘদিনের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়া ব্লকের পশ্চিম প্রান্তে রায়বাঁধ এবং গুনিয়াড়া দু’টি পঞ্চায়েত রয়েছে। দু’টি এলাকারই যোগাযোগ ব্যবস্থা শোচনীয়। ব্লক, থানা, হাসপাতাল, ভূমি সংস্কার দপ্তর থেকে শুরু যে কোনো কাজে আসতে হলে এলাকার মানুষকে নৌকা পথে যাতায়াত করতে হয়। বাম আমল থেকে পাঞ্চেৎ জলাধারের ওপর একটি সেতুর দাবি রয়েছে। সেতুর দাবিতে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। মিছিল থেকে শুরু করে গণস্বাক্ষর অভিযান পর্যন্ত হয়েছে। বাম, তৃণমূল এবং বিজেপি তিন সরকারের সময়ে সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি দপ্তরে সেতুর দাবি জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এবার নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে সেতুর বিষয়টি নিয়ে দ্রুত কাজ করা হবে বলে জানানো হয়েছিল। নির্বাচনে জয়লাভ করার পরে মামনি দেবী সর্বপ্রথম সেতুর কাজ করার জন্য সোচ্চার হবেন বলে জানিয়েছিলেন। এদিন বিধানসভায় তিনি সেই দাবিই তুলেছেন।
সেতুর দাবিতে আন্দোলন করা মহম্মদ আফজল, নয়ন মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন মিশ্র বলেন, সেতু না থাকায় স্থানীয় বাসিন্দাদের ২৫ কিলোমিটার ঘুরে নিতুড়িয়া ব্লক সদরে পৌঁছতে হয়। তাই ফেরি পারাপারের বিকল্প হিসেবে সেতু নির্মাণের দাবি রয়েছে। সেতু হলে এলাকার আর্থ-সামাজিক পরিবর্তন হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ