Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দেউলটি স্টেশন শরৎচন্দ্রের নামে করার জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন বিধায়কের

দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে দেউলটি স্টেশন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার আবেদন জানালেন আমতার বিধায়ক অমিত সামন্ত।

দেউলটি স্টেশন শরৎচন্দ্রের নামে করার জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন বিধায়কের
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে দেউলটি স্টেশন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার আবেদন জানালেন আমতার বিধায়ক অমিত সামন্ত। সেইসঙ্গে সাঁতরাগাছি আমতা ডবল লাইন পাতার ব্যাপারেও আবেদন জানালেন বিধায়ক। বুধবার অমিতবাবু কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে এই আবেদন জানিয়েছেন। বিধায়ক বলেন, রেলমন্ত্রী সাঁতরাগাছি আমতা ডবল লাইন পাতার ব্যাপারে সম্মতি দিয়েছেন। এই কাজ হলে এই রেলপথে যাতায়াত করা নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের অনেক উপকার হবে। পাশাপাশি দেউলটি স্টেশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছেন। এই বছর অমর কথাশিল্পীর ১৫০ তম জন্মবার্ষিকী। সেক্ষেত্রে দেউলটি স্টেশন কথাশিল্পীর নামে হলে স্টেশনটির গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।

Advertisement

প্রসঙ্গত, হাওড়া জেলার দেউলটির সামতাবেড় গ্রামে রূপনারায়ণ নদীর তীরের বাড়িতে জীবনের শেষ ১২টা বছর কাটিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যয়। এখানে থাকাকালীন তিনি একাধিক উপন্যাস লিখেছিলেন। সাহিত্যপ্রেমী মানুষদের কাছে বাড়িটি অন্যতম একটি আকর্ষণের জায়গা। দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশনে নেমে অনেকেই এই বাড়িতে পৌঁছে যান। সেই কারণে দেউলটি স্টেশনের নাম কথাশিল্পীর নামে করার দাবি উঠেছিল। এর আগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছিল। এবার আমতার বিধায়ক রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আবেদন করলেন। অপরদিকে সাঁতরাগাছি আমতা রেলপথে রোজ কয়েক হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু সিঙ্গেল লাইন থাকার কারণে প্রায়শই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। দীর্ঘদিন ধরে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ এই রেলপথে ডবল লাইন পাতার দাবি জানাচ্ছিলেন। সেই দাবিই এবার রেলমন্ত্রীর কাছে জানালেন বিধায়ক।

Advertisement
সম্পর্কিত সংবাদ