Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় হাসপাতালের উন্নয়নে দু’কোটি টাকা বরাদ্দ, ঘোষণা বিধায়ক আনিসুরের

দেগঙ্গার স্বাস্থ্য পরিষেবার ছবি বদলাতে এবার বড়সড় উদ্যোগ। বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে দু’কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেগঙ্গায় হাসপাতালের উন্নয়নে দু’কোটি টাকা বরাদ্দ, ঘোষণা বিধায়ক আনিসুরের
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গার স্বাস্থ্য পরিষেবার ছবি বদলাতে এবার বড়সড় উদ্যোগ। বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে দু’কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিধায়ক তহবিল থেকে ধাপে ধাপে এই টাকা বরাদ্দ করা হবে বলে ঘোষণা করলেন দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান (বিদেশ)। সেই সঙ্গে হাসপাতালকে আরও উন্নত পরিষেবার আওতায় আনতে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের কাছেও একাধিক প্রস্তাব পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকালে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান বিধায়ক। সঙ্গে ছিলেন দেগঙ্গার বিডিও নাজমুল আরেফিন মিদ্দে, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামস কুমার সহ প্রশাসনের আধিকারিকরা। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তাঁরা। রোগী পরিষেবা, চিকিৎসা পরিকাঠামো, ওয়ার্ড, জরুরি বিভাগ সবই খতিয়ে দেখা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন বিধায়ক।

Advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রোগীর চাপ বাড়লেও সেই হারে পরিষেবা সম্প্রসারণ হয়নি বলে অভিযোগ ছিল। বিধায়ক আনিসুর রহমান বলেন, বিশ্বনাথপুর হাসপাতাল হল দেগঙ্গার একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র। এই হাসপাতালের আরও উন্নয়ন প্রয়োজন। রোগীরা যাতে সুস্থ ও উন্নত পরিবেশে চিকিৎসা পান, সেই লক্ষ্যেই বিধায়ক তহবিল থেকে আগামী পাঁচ বছরে ধাপে ধাপে দু’ কোটি টাকা খরচের পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, শুধু বিধায়ক তহবিলের অর্থেই নয়, উন্নয়নের জন্য স্বাস্থ্যদপ্তরের সঙ্গেও আলোচনা হয়েছে। রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হবে, যাতে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোকে আরও উন্নত করা যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ