Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেলা থেকে ফেরার পথে মারধর, জখম যুবক

মেলা থেকে ফেরার পথে মারধর, জখম যুবক
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: মেলা থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। তারা একই এলাকার বাসিন্দা। ঘটনাটি শুক্রবার রাতে ময়নাগুড়ির দক্ষিণ উল্লাডাবরির। জখম যুবক উত্তম রায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে শনিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। বাইকের চাবি দিয়ে ঘাড়ে আঘাত করে টাকা ছিনতাই করে নেওয়া হয় বলে অভিযোগ।
Advertisement
উত্তম বলেন, আমার চিৎকার শুনে স্থানীয়রা বাঁচাতে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আমার সারা শরীরে আঘাত লেগেছে। ঘাড়ে চাবি দিয়ে মেরে আমার  প্রাণনাশের  চেষ্টা করেছিল। থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি।
সম্পর্কিত সংবাদ