Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাল শহরে ব্যবসায়ীর বাড়িতে চুরি

মাল শহরে ব্যবসায়ীর বাড়িতে চুরি
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার রাতে মালবাজার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে বাটাইগোল বাজারে এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছে। ব্যবসায়ীর দাবি, ১০ লক্ষ টাকার সোনার গয়না, ও নগদ ৪ লক্ষ টাকা চুরি গিয়েছে।  সুরেশ আগারওয়াল নামে ওই ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে সপরিবারে শিলিগুড়িতে বোনের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। শুক্রবার  সকাল এগারোটা নাগাদ তারা বাড়ি  ফিরে এসে দেখেন প্রধান গেটের দরজা ভাঙা। ভিতরে আলমারির সমস্ত কিছু ভেঙে পড়ে আছে। এরপরই তিনি  দেখেন, আলমারি থেকে  নগদ ৪লক্ষ  টাকা এবং ১০ লক্ষ টাকার সোনার গয়না উধাও হয়েছে। দুপুর একটা নাগাদ ওই ব্যবসায়ী মাল থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ