Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেলা ও উৎসবে মাততে চলেছে সিউড়িবাসী

মেলা ও উৎসবে মাততে চলেছে সিউড়িবাসী
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বীরভূম: শীতের মরসুমে প্রায় একইসঙ্গে মেলা ও উত্সবে মাততে চলেছে সিউড়িবাসী। শহরের ইরিগেশন কলোনির মাঠের একপ্রান্তে সবলা মেলার আসর বসবে। তার উল্টোদিকেই শুরু হবে সিউড়ি উত্সব। রবিবার সিউড়ি থানা ও দমকল কেন্দ্রের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। প্রথমেই সবলা মেলার অনুষ্ঠান মঞ্চ ও স্টল পরিদর্শন করেন আধিকারিকরা। পরে সিউড়ি উত্সবস্থলের আয়োজনও খতিয়ে দেখেন তাঁরা। 
Advertisement
গত বছর রামপুরহাটে সবলা মেলার আসর বসেছিল। এবার তা সিউড়িতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মঞ্চ থেকে শুরু করে স্টল তৈরির কাজ অনেকটাই হয়ে গিয়েছে। তবে এখনো কাজ বাকি আছে। তার আগে এদিন নিরাপত্তার দিকটি সরেজমিনে খতিয়ে দেখা হয়। 
সবলা মেলার উদ্বোধনের দু’দিন পরই উদ্বোধন হবে সিউড়ি উত্সবের। জোরকদমে তারও প্রস্তুতি চলছে। এদিনের পরিদর্শনে গিয়ে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, উত্সবের শুরু থেকে শেষদিন পর্যন্ত চমক থাকছে। নিরাপত্তার কোনও ত্রুটি রাখা হবে না। ৩০টি সিসি ক্যামেরার সাহায্যে নজরদারি চলবে। পুলিসও থাকবে। উত্সবের শেষদিন ২০মিনিটের আতশবাজির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ