সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে মাল মহকুমার চারটি ব্লকে দুদিনব্যাপী জয় জোহার মেলার উদ্বোধন করলেন মন্ত্রী বুলুচিক বরাইক। নেপুচাপুর চা বাগান, ক্রান্তি ব্লকের কৈলাশপুর চা বাগান, মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগান ও নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে মেলা শুরু হয়েছে। জেলার অনুষ্ঠানটি হয়েছে নেপুচাপুর চা বাগানে। বীর শহীদ বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রতিটি ব্লকে এই মেলা হচ্ছে।



