Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাল ব্লকে চিতাবাঘের আক্রমণে জখম দুই মহিলা শ্রমিক, এলাকায় আতঙ্ক

মাল ব্লকে চিতাবাঘের আক্রমণে জখম দুই মহিলা শ্রমিক, এলাকায় আতঙ্ক
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার বিকেলে মাল ব্লকের দু’টি চা বাগানে পৃথক দুই ঘটনায় চিতাবাঘের আক্রমণে জখম হলেন দুই মহিলা শ্রমিক। ঘটনায় দু’টি চা বাগানেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জখম দুই মহিলাকে মাল স্কোয়াডের বনকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। 
Advertisement
এদিন দুপুর আড়াইটা নাগাদ মিনগ্লাস চা বাগানের মুন্সি লাইনের বাসিন্দা ববিতা মুণ্ডা ৮ নম্বর সেকশনে অন্যান্যদের সঙ্গে পাতা তোলার কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। 
অন্যান্য শ্রমিকরা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে চিতাবাঘটি পালিয়ে যায়। এরপর বনকর্মীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 
অন্যদিকে, এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ সুমতি নাগ নামে এক মহিলা রানিচেরা চা বাগানের জিকে ওয়েস্ট সেকশনে চা পাতা তোলার কাজ করছিলেন। সেই সময় একটি চিতাবাঘ তাঁকে আক্রমণ করে। সেখানেও শ্রমিকেরা চিৎকার করে চিতাবাঘটিকে তাড়িয়ে দেন। মাল স্কোয়াডের রেঞ্জার কিশলয় বিকাশ দে বলেন, চিতাবাঘের আক্রমণে জখম দুই মহিলার চিকিৎসা চলছে। 
সম্পর্কিত সংবাদ