Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মেলা বাড়ায় কর্মসংস্থান বেড়েছে: বেচারাম মান্না  

রাজ্যে মেলার সংখ্যা বাড়ায় কর্মসংস্থান বেড়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের উৎপাদিত সামগ্রী বিক্রির সুযোগ পাচ্ছেন। শনিবার সন্ধ্যায় জৌগ্রাম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না।

মেলা বাড়ায় কর্মসংস্থান বেড়েছে: বেচারাম মান্না
 
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যে মেলার সংখ্যা বাড়ায় কর্মসংস্থান বেড়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের উৎপাদিত সামগ্রী বিক্রির সুযোগ পাচ্ছেন। শনিবার সন্ধ্যায় জৌগ্রাম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, বিরোধীরা মেলা খেলা নিয়ে কটাক্ষ করে। আসলে ওরা প্রান্তিক মানুষদের কথা ভাবে না। অথচ তারা নিজেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মেলার সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রামের অর্থনীতি উন্নত হচ্ছে। মেলায় এলাকার বাসিন্দারাও স্টল করেন। তাঁরা নিজেদের উৎপাদিত সামগ্রী বিক্রি করে আয় করছেন। বিশেষ করে মহিলারা আর্থিকভাবে সমৃদ্ধশালী হচ্ছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ