জন সংস্কৃতি থিয়েটার সেন্টার আয়োজিত মুক্তধারা ফেস্টিভ্যালের দশম পর্ব সম্প্রতি অনুষ্ঠিত হল আই সি সি আর এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। বাংলার বিভিন্ন লোকশিল্প, কর্মশালার পাশাপাশি ফোরাম থিয়েটারের নানা কর্মশৈলীর প্রশিক্ষণ দেওয়া হল। ৩৩ বছর ধরে এই সংস্থা মূলত প্রত্যন্ত গ্রামে থিয়েটার তৈরির উপকরণ প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে। এদিনের অনুষ্ঠানে বর্ষীয়ান সুরকার, লোকশিল্পী শুভেন্দু মাইতি এবং মলয় ঘোষকে পুরস্কার দেওয়া হয়। এরপর মঞ্চস্থ হয় ‘ওয়েস্টল্যান্ড’ নাটক। স্কার্ফ চেন্নাই পরিবেশিত মানসিক প্রতিবন্ধীদের নিয়ে নাটক ‘মানা মাতরম’ (চেঞ্জ অফ মাইন্ড) সকলের উপভোগ্য হয়ে ওঠে। কলি ঘোষ



