নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মুড়াকাটা কৃষি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। বিরোধীরা মনোনয়ন জমা না দেওয়ায় সমবায় সমিতির সাতটি জোনের ৫০টি আসনের সবকটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করল।
Advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার সমবায় সমিতির ভোটের স্ক্রুটিনি ছিল। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু কোনও বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় সবকটি আসনে জয়লাভ করল তৃণমূল। আগামী ১৯ জানুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, মানুষ বিরোধীদের পাশে নেই, তা আবার প্রমাণিত হল।



