Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন পলাশবাড়ির ব্যবসায়ীদের

মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন পলাশবাড়ির ব্যবসায়ীদের
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: মহাসড়কের কাজের জন্য পলাশবাড়িতে দোকান ভাঙতে হলে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। সেই দাবি ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা ও ফালাকাটা ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু তারপরেও প্রশাসনের টনক নড়েনি বলে ব্যবসায়ীদের দাবি। তাই এবার একেবারে সরাসরি বিষটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন ব্যবসায়ীরা। 
Advertisement
শুক্রবার সকালে পলাশবাড়িতে জমায়েত হয়ে ব্যবসায়ীরা সরাসরি ‘দিদিকে বলো’ টোল ফ্রি নম্বরে ফোন করেন। শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিলকুমার পোদ্দার বলেন, জেলা ও ব্লক প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কেউ আলোচনার জন্য আমাদের ডাকছে না। অথচ মুখ্যমন্ত্রীই বলেছিলেন বুলডোজার দিয়ে উচ্ছেদ চলবে না। তাই কোথাও সেরকম সাড়া না পেয়ে এদিন মুখ্যমন্ত্রীর দপ্তরেই সব জানানো হল। এখন মুখ্যমন্ত্রী আমাদের ভরসা। এর আগেও মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করে সাধারণ মানুষ নানা পরিষেবা পেয়েছে। তাই ব্যবসায়ীদেরও বিশ্বাস মহাসড়কের বিষয়টিও মুখ্যমন্ত্রীর দপ্তর বিবেচনা করবে।
সম্পর্কিত সংবাদ