Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর দপ্তরে ই-মেল গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের

মুখ্যমন্ত্রীর দপ্তরে ই-মেল গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: পঞ্চায়েতের কর আদায় শুরু হয়েছে অনলাইনে। অনলাইনে কর আদায় শুরু হওয়ায় পঞ্চায়েতের কর আদায়কারীদের মধ্যে কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা শুরু হওয়ায় আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীরা শনিবার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবিপত্র পাঠালেন। সৌরভবাবু বলেন, পঞ্চায়েতের কর আদায়কারীদের দাবি সম্বলিত স্মারকলিপিটি শনিবারই ইমেল করে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছি। পঞ্চায়েতের কর আদায়কারী রাখাল রায় ও মৃণাল রায় বলেন, গত ২৩ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে অনলাইনে পঞ্চায়েতের কর আদায় শুরু হয়েছে। এই ব্যবস্থায় আমরা কাজ হারানোর আশঙ্কা করছি। আমাদের দাবি এই আশঙ্কা দূর করতে রাজ্য সরকার অনলাইন কর আদায় ব্যবস্থার সঙ্গে আমাদের যুক্ত করুক। যাতে আমাদের এত দিনের জীবিকা বিঘ্নিত না হয়। সরকার আমাদের পঞ্চায়েত কর্মী হিসেবে নিয়োগ করুক।
Advertisement
সম্পর্কিত সংবাদ