Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর ধমক, কয়লা পাচারের বিরুদ্ধে সক্রিয় রানিগঞ্জের পুলিস

মুখ্যমন্ত্রীর ধমক, কয়লা পাচারের বিরুদ্ধে সক্রিয় রানিগঞ্জের পুলিস
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মুখ্যমন্ত্রী ধমকের পর অবশেষে কয়লা পাচারের বিরুদ্ধে সক্রিয় হল রানিগঞ্জ থানা। রবিবার রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিস অবৈধ কয়লা খাদান ভরাটে তৎপর হয়। বড়দই এলাকায় আটটি অবৈধ কয়লা খাদ বুজিয়ে  দিয়েছে পুলিস। সাম্প্রতিককালে আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটে একটি বড় রদবদল হয়। পাঞ্জাবী মোড় ফাঁড়ির দায়িত্বে আসেন দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির আইসি থাকা কার্তার সিং। এদিন তার নেতৃত্বেই অভিযান চলে। মুখ্যমন্ত্রীর নির্দেশে একদিকে পুলিসি তৎপরতায় যেমন শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে তেমনি প্রশ্ন উঠছে কিভাবে চলছিল অবৈধ কয়লা কারবার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ