রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে খুনের হুমকি! রিঙ্কু নামে এক বিচারাধীন বন্দি পুলিসের কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দিয়েছে বলে খবর। পকসো মামলায় রাজস্থানের দৌসা জেলে বন্দি রয়েছে সে। শুক্রবার কল ট্র্যাক করে রিঙ্কুর কীর্তি জানতে পারে পুলিস। কিন্তু জেলের ভিতরে ফোন কী করে এল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছেন আইজি (জেল) বিক্রম সিং। জেলের ভিতরেও তল্লাশি চালানো হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ, জেলের কোনও অফিসার এই ঘটনায় জড়িত রয়েছেন।



