সংবাদদাতা, মেখলিগঞ্জ: নারী নিরাপত্তাকে জোরদার করতে মেখলিগঞ্জে গঠিত হল মহিলা পুলিসের উইনার্স স্কোয়াড। তাঁদের টহলদারির সুবিধার জন্য এদিন পাঁচটি ইলেকট্রিক সাইকেল দেওয়া হয়। মেখলিগঞ্জ থানায় এই উপলক্ষ্যে শুক্রবার অনুষ্ঠান হয়। সেখানে হাজির ছিলেন এসডিপিও আশিস পি সুব্বা, আইসি অভিজিৎ সরকার, থানার ওসি মণিভূষণ সরকার। এই স্কোয়াডের সদস্যরা মেখলিগঞ্জ থানার বিভিন্ন এলাকায় নজরদারি চালাবেন।



