Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মূক ও বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

মূক ও বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: এক মূক ও বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। গতকাল, মঙ্গলবার রাতে এই বিষয়ে নির্যাতিতার স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ের রামনগর গ্রামে। নির্যাতিতার স্বামী জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে কাজে বেড়িয়েছিলাম। ঘণ্টা দুয়েকের মধ্যেই ফিরে আসি বাড়িতে। তখন দেখি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বাইরে থেকে ডাকাডাকি করতে স্ত্রী দরজা খুলে দেয়। ঘরে ঢুকেই দেখি খাটের তলায় পঞ্চায়েত সদস্যার স্বামী লুকিয়ে রয়েছে। তাকে ধরতে গেলে ব্যাপক ধস্তাধস্তি হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে ও তাকে ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। গতকাল, রাতে থানায় অভিযোগ দায়ের করায় আজ, বুধবার সকালে এসে বাড়ির পাশের ট্যাপ কল ভেঙে দিয়েছে কেউ। এমনকী বাথরুমের জল-নিকাশীর পথও বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে ওই তৃণমূল নেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে তৃণমূলের ব্লক সভাপতি বিনয় ঘোষ জানিয়েছেন, ‘এটা চক্রান্ত হতে পারে।’ ঘটনাস্থলে গিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। অভিযোগ সত্যি হলে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, এমনটাই জানিয়েছেন উপপ্রধান। যদিও ওই তৃণমূল নেতা পলাতক বলেই জানিয়েছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ