Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাকে মারধরের অভিযোগ

মাকে মারধরের অভিযোগ
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের কসবাতে জমি রেজিস্ট্রি না করায় মাকে মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ছেলে  মাকে গালিগালাজ করে বলে অভিযোগ। সোমবার আক্রান্ত মা গাজোল থানার দ্বারস্থ হন। অভিযোগকারী এদিন বলেন, ছেলে বিয়ে করার পর আমাদের সংসার খরচ দেয় না। পৃথক খায়। আমরা কিছুটা জমি ছেলেকে দিয়েছি। তবুও আরও জমি চায়। আমি রেজিস্ট্রি না দেওয়ায় ছেলে আমাকে মারধর করেছে। মাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে ছেলে। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে গাজোল থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ