Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাকে কটুক্তির প্রতিবাদ করায় মারধর ইটাহারে

মাকে কটুক্তির প্রতিবাদ করায় মারধর ইটাহারে
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: মাকে কটুক্তির প্রতিবাদ করায় আক্রান্ত নাবালক। শুক্রবার ইটাহার থানায় অভিযুক্ত প্রতিবেশী রাম মাঝির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তার মা।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, মহিলা তাঁর অসুস্থ স্বামী ও নাবালক ছেলের সঙ্গে থাকেন। রাম বিবাহিত। তার স্ত্রী এবং তিন সন্তান রয়েছে। কয়েকমাস ধরে সে মহিলাকে উত্যক্ত করছিল। বিবাদ মেটাতে কিছুদিন আগে গ্রামে সালিশি সভা বসেছিল। তারপরেও থামেনি অভিযুক্ত। গত বৃহস্পতিবার বিকেলে ফের মহিলার বাড়ির সামনে গিয়ে রাম গালিগালাজ করে। 
মহিলার নাবালক ছেলে প্রতিবাদ করলে ওই ব্যক্তি মারধর করে এবং তার শরীরে একাধিক জায়গায় কামড় দেয়। ছেলেকে বাঁচাতে গেলে মহিলাকেও ধাক্কা দেয় রাম। রাতে নাবালককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়। মহিলা বলেন, স্বামী ও ছেলের নিরাপত্তা, আমার সম্মান বাঁচাতে পুলিসের দ্বারস্থ হয়েছি। রামের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। পুলিস জানিয়েছে, মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পলাতক।
সম্পর্কিত সংবাদ