Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুজনাই নদীতে স্নানে নেমে যুবকের মৃত্যু

মুজনাই নদীতে স্নানে নেমে যুবকের মৃত্যু
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: মুজনাই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম পার্থ বসাক(৩৫)। তাঁর বাড়ি ফালাকাটা শহরের হাটখোলায়। 
Advertisement
পরিবার সূত্রে খবর, অন্য দিনের মতো এদিনও স্থানীয় মহাকালবাড়ির মুজনাই নদীর ঘাটে দুপুরে স্নান করতে নামেন পার্থ। তবে ডুব দিয়ে আর উঠতে পারেননি বলে মহাকালবাড়িতে থাকা এক ব্যক্তি প্রতক্ষ্য করেন। তিনিই যুবকের বাড়িতে খবর দেন। পরে খবর দেওয়া হয় পুলিস ও দমকলকে। সবাই মিলে মহাকালবাড়ি মুজনাই নদীতে খোঁজ শুরু করেন। পরে দমকল নদী থেকে মৃত অবস্থায় দেহ উদ্ধার করে। ফালাকাটা থানার পুলিস জানিয়েছে,  নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ