Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুজনাই ঘাটে সমস্যায় ছটব্রতীরা

মুজনাই ঘাটে সমস্যায় ছটব্রতীরা
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: হাটখোলা মুজনাই নদীর চরে ছটপুজোয় মেতে উঠবেন ফালাকাটাবাসী। কিন্তু পুজোর ঘাট নিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা। কারণ, মুজনাই নদীর ঘাটের সামনের অংশটি ব্যক্তিগত মালিকানাধীন। জমির মালিকরা সেখানে এখন কংক্রিটের নির্মাণ তৈরি করছেন। ছটপুজো আয়োজক কমিটির সভাপতি কমল দাস ও চন্দন ঠাকুর বলেন, আমরা প্রায় দেড়শো পরিবার মুজনাই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে ছটপুজো করে আসছি। তবে ওই ঘাটের সামনের জমিটি কিছু ব্যক্তির। তাঁরা সেখানে প্রাচীর তুলে দিচ্ছেন। এতে আমাদের ঘাট আর থাকছে না বললেই চলে। তাই প্রশাসনের কাছে আর্জি জানিয়েছি, বিকল্প ঘাটের ব্যবস্থা করা হোক।
Advertisement
সম্পর্কিত সংবাদ