Bartaman Logo
১০ জুন, ২০২৬

মেজাজটাই তো আসল রাজা

মেজাজটাই তো আসল রাজা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কলি ঘোষ: কিংবদন্তী সুরস্রষ্টা নচিকেতার ঘোষের অমর সৃষ্টি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলা সিনেমা ও সঙ্গীততে সমৃদ্ধ করেছে। তাঁর সংক্ষিপ্ত জীবনের অজানা কাহিনিতে বর্ণিত তথ্যচিত্র ‘মেজাজটাই তো আসল রাজা’ সম্প্রতি আইসিসিআর-প্রেক্ষাগৃহে দেখানো হল। এই তথ্যচিত্রের মধ্যে দিয়ে শিল্পীর জন্ম শতবর্ষে নচিকেতা ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন শ্রদ্ধা জানাল। ডাক্তারি পাস করেও চিকিৎসাকে পেশা হিসাবে না নিয়ে কীভাবে ডাঃ নচিকেতা ঘোষ মিউজিক কম্পোজার হয়ে উঠলেন সম্পূর্ণ তথ্যচিত্রে তার গল্প শোনালেন উর্জা মণ্ডল। অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হল পণ্ডিত গোবিন্দ বসু, ডাঃ শিবাজী বোস, হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, সৈকত মিত্র, অন্তরা চৌধুরী, জয় সরকার, বটকৃষ্ণ দে, রত্না ঘোষাল, কল্যাণ সেন বরাট, ও শুভ দাশগুপ্তকে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ