Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাঝরাতে রান্নাঘরে হাতির হানা

মাঝরাতে রান্নাঘরে হাতির হানা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকে ফের হাতির হামলা। অল্পের জন্য রক্ষা পেলেন বাড়ির লোকজন। তবে রান্নাঘর ভেঙে গুড়িয়ে দিয়েছি হাতিরা। শনিবার রাতে ২টি হাতি চ্যাংমারি পঞ্চায়েতের ব্যাঙডোবা বনবস্তির বাসিন্দা বিনোদ ছেত্রীর বাড়িতে হানা দেয়। প্রায় ঘণ্টা দু’য়েক ওই বাড়িতে তাণ্ডব চালায় হাতিগুলি। রান্নাঘরটি পুরোপুরি ভেঙে দেয়। রবিবার বনদপ্তরের ঘোড়ামারা বিটের বনকর্মীরা ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। বিট অফিসার নূরইসলাম শেখ বলেন, দু’টি হাতি ব্যাঙডোবার একটা রান্নাঘর ভেঙে দিয়েছে। আমরা ক্ষয়ক্ষতি দেখে এসেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি ক্ষতিপূরণ পাবে। 
Advertisement
গত বুধবার রাতে চ্যাংমারির বড় দলদলিতে হাতির হানার ঘটনা ঘটে। এক বিঘা জমির কলাগাছ তছনছ করে দেয় হাতিগুলি। ফের লোকালয়ে হাতির হামলার ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ