সংবাদদাতা, পতিরাম: এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। বালুরঘাটের অযোধ্যা গ্রামের ওই বধূকে রবিবার গভীর রাত থেকে পাওয়া যাচ্ছে না। তার স্বামী বালুরঘাট থানায় মিসিং ডায়েরি করেছেন। বধূর স্বামী বলেন, রবিবার গভীর রাতে উঠে দেখি স্ত্রী ঘরে নেই। পরে দেখি, সোনা ও নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে গিয়েছে। সারাদিন খুঁজেও পায়নি। তাই থানায় অভিযোগ দায়ের করলাম। ওই পরিবারের এক আত্মীয় বলেন, মোবাইলে অন্য যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বলেই সে ঘর ছেড়ে চলে গিয়েছে বলে অনুমান। অন্যদিকে, বালুরঘাট থানার পুলিস পুরও ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।



