Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাজদিয়ায় যাত্রা উৎসবের সূচনা

মাজদিয়ায় যাত্রা উৎসবের সূচনা
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: শনিবার মাজদিয়া রেলবাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় এই উৎসব হচ্ছে। ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। এদিনের অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, বিধায়ক নন্দ সাহা সহ অন্যান্য বিধায়করা। বিখ্যাত ফকিরি শিল্পী মনসুর আলি খান, সঙ্গীত সম্মান পুরস্কারপ্রাপ্ত কীর্তন শিল্পী মুক্তিরানি বৈরাগ্য সহ একাধিক শিল্পীর এদিন অনুষ্ঠান হয়। মন্ত্রী বলেন, প্রান্তিক সীমান্ত এলাকায় যাত্রা শিল্পের নতুন করে জাগরণ ঘটানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যেই এই যাত্রা উৎসবের সূচনা করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ