Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেজবিল ও নয় মাইলে রবিবার থেকে রাসমেলা

মেজবিল ও নয় মাইলে রবিবার থেকে রাসমেলা
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: আজ, শুক্রবার রাসপূর্ণিমা উপলক্ষ্যে নিয়ম মেনে রাস পুজো, রাসচক্র ঘোরানো হলেও ফালাকাটা বিধানসভার মেজবিলে ও নয় মাইলে রাসমেলা শুরু হবে পরশু রবিবার। ৫৫ বছর আগে রাসপুজো ও মেলা শুরু হয়েছিল আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেজবিলে। ঐতিহ্যবাহী মেজবিলের রাসমেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, ছোটদের বিনোদনের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইড, দোকান। ঐতিহ্য মেনে মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে যাত্রাপালার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় গান গাইতে আসবেন প্রতিভাবান সঙ্গীত শিল্পীরা। মেলায় আড়াইশোটির উপরে স্টল থাকবে। মেলা ২৪ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন, মেলা কমিটির যুগ্ম সম্পাদক তপন বর্মন। 
Advertisement
অন্যদিকে, নয় মাইল আদিবাসী জুবিলি ক্লাবের রাসমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সার্কাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা কমিটির সম্পাদক তুফান ওরাওঁ বলেন, ১৭ থেকে ২৬ নম্বর পর্যন্ত মেলা চলবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সার্কাস। খাবার, শাড়ি-কাপড় সহ বিভিন্ন সামগ্রী নিয়ে আড়াইশোটি স্টল বসবে।  
সম্পর্কিত সংবাদ