Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মিচেল মার্শ

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচের সব টিকিট নিঃশেষিত। ৫০ হাজারের বেশি ক্রিকেটপ্রেমী রবিবার অপ্টাস স্টেডিয়ামে থাকবেন বলে মনে করা হচ্ছে।

টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মিচেল মার্শ
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পারথ: ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচের সব টিকিট নিঃশেষিত। ৫০ হাজারের বেশি ক্রিকেটপ্রেমী রবিবার অপ্টাস স্টেডিয়ামে থাকবেন বলে মনে করা হচ্ছে। এই মাঠে এত দর্শক এর আগে মাত্র দু’বার হয়েছে। এমন উন্মাদনার নেপথ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মার উপস্থিতি। দুই মহারথীর বিরুদ্ধে খেলার ব্যাপারে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলেছেন, ‘ওদের বিরুদ্ধে আগেও বেশ কয়েকবার খেলেছি। তবে ওরা নিশ্চিতভাবেই ক্রিকেটের কিংবদন্তি। এই ফরম্যাটে রান তাড়া করার ক্ষেত্রে বিরাটই সেরা। টিকিট বিক্রিতেই বোঝা যাচ্ছে ওদের খেলা দেখতে কত মানুষ আগ্রহী। ভর্তি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলা আমাদের কাছেও শিক্ষণীয়।’ পরিষ্কার, কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তিনি।

Advertisement

শুভমান গিল বাহিনীর বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজ ‘হাই-স্কোরিং’ হতে চলেছে বলে বিশ্বাস মার্শের। তাঁর মতে, ‘রান উঠবে বলেই মনে করছি। দু’দলের ইনিংসেই প্রথম ১০ ওভার গুরুত্বপূর্ণ। হয়তো ওখানেই ম্যাচ জেতা বা হারা নির্ধারিত হবে।’ অস্ট্রেলিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে ম্যাথু শর্টকে। তবে এই সিরিজে জশ ইংলিশ, অ্যালেক্স কেরি এবং ক্যামেরন গ্রিনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।

সম্পর্কিত সংবাদ