Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিখোঁজ বউদি, আত্মঘাতী দেওর

গৃহবধূ বাড়ি থেকে চলে গিয়েছেন। বহু খোঁজাখুঁজির পরও তাঁর হদিশ পাচ্ছে না পরিবার। তার জেরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন দেওর। মঙ্গলবার ভোরে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক।

নিখোঁজ বউদি, আত্মঘাতী দেওর
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গৃহবধূ বাড়ি থেকে চলে গিয়েছেন। বহু খোঁজাখুঁজির পরও তাঁর হদিশ পাচ্ছে না পরিবার। তার জেরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন দেওর। মঙ্গলবার ভোরে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক। ঘটনাটি ঘটেছে গোবরডাঙা থানার ঝনঝনিয়ার বাজেবেলেনি এলাকায়। পুলিস  জানিয়েছে, মৃতের নাম রণজিৎ মণ্ডল (২৫)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে পুলিস। পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রণজিৎ রাজমিস্ত্রির কাজ করেন। সোমবার সকালে তাঁর বউদি বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন সোমবার থানায় নিখোঁজের অভিযোগ করেছেন। এই ঘটনার কয়েকঘণ্টার পর মঙ্গলবার ভোরে নিজের ঘরে আত্মঘাতী হন রণজিৎ। তবে, কি কারণে সে আত্মঘাতী হয়েছে পরিবারের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছে পুলিস। মৃতের দাদা জানান, ভাই মদ্যপান করত। তার জেরেই এই ঘটনা মনে হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ