Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চারদিন পর খোঁজ মিলল নিখোঁজ হওয়া ট্রলারের, অক্ষত ১৫ জন মৎস্যজীবী

দীর্ঘ পাঁচ দিনের মাথায় অবশেষে খোঁজ মিলল রামনগরের মৎস্যবন্দর থেকে মাছ ধরতে যাওয়া ট্রলারটির।

চারদিন পর খোঁজ মিলল নিখোঁজ হওয়া ট্রলারের, অক্ষত ১৫ জন মৎস্যজীবী
  • ১১ জুলাই, ২০২৬ ১৩:৫৯
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীর্ঘ পাঁচ দিনের মাথায় অবশেষে খোঁজ মিলল রামনগরের মৎস্যবন্দর থেকে মাছ ধরতে যাওয়া ট্রলারটির। এদিন ট্রলারটির খোঁজ মিলল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকা থেকে। গত ২ জুলাই শংকরপুর মৎসবন্দর থেকে জয় মা কালী ট্রলারে ১৫ জন মৎস্যজীবী রওনা দিয়েছিলেন। কিন্তু ৬ তারিখের দুপুরের পর থেকে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। উপকূল রক্ষী বাহিনী, কোস্টাল পুলিশ, অন্যান্য ট্রলার সহ উদ্ধারকারী দল ওই মৎস্যজীবীদের কোনো খোঁজ পাননি তাঁরা। অপরদিকে ট্রলারটিকে খুঁজে না পাওয়ায় তার মধ্যে থাকা মৎস্যজীবীদের পরিবারের লোকজনের মধ্যে দুশ্চিন্তা ও আতঙ্ক বেড়ে যাচ্ছিল। উদ্‌বিগ্ন মুখে তাঁরা ক্রমশ বন্দর এলাকায় ভিড় জমান। অবশেষে আজ চারদিন পর ট্রলারটির হদিশ মিলতেই কিছুটা শান্তি পান ট্রলারের ভিতরে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। 

Advertisement

জানা গিয়েছে, ট্রলারের মধ্যে থাকা মোট ১৫ জন মৎস্যজীবীরা অক্ষত অবস্থায় রয়েছেন। সূত্রের খবর আজ সকাল ৭টা নাগাদ কাকদ্বীপ সংলগ্ন বাঘেরচর থেকে দুই কিলোমিটারের ভিতরে অবস্থান জানা যায় ট্রলারটির। ইঞ্জিনে জল ঢুকে এবং নোঙ্গর কাছি কেটে যাওয়ার জন্য এই বিপত্তি হয়েছিল বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দল তাদের উদ্ধার করার জন্য গিয়েছেন। প্রত্যেকেই এখন সুস্থ রয়েছে বলে সূত্রের খবর।  

Advertisement
সম্পর্কিত সংবাদ