Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শাসনের নিখোঁজ কিশোরী উদ্ধার বাগনান থেকে, গ্রেপ্তার যুবক

পাশাপাশি বছর ১৬-এর কিশোরীকে উদ্ধার করার পর সরকারি নিয়ম মেনে তাকে হোমে পাঠানো হয়েছে।

শাসনের নিখোঁজ কিশোরী উদ্ধার বাগনান থেকে, গ্রেপ্তার যুবক
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক। মঙ্গলবার রাতে হাওড়ার বাগনান এলাকা থেকে অপহরণকারী আকিব মল্লিককে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিস। পাশাপাশি বছর ১৬-এর কিশোরীকে উদ্ধার করার পর সরকারি নিয়ম মেনে তাকে হোমে পাঠানো হয়েছে।

Advertisement

১৬ মে শাসনের এক বছর ১৬-এর কিশোরী পড়তে যাওয়ার নাম করে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। রাতেও বাড়ি না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু তার হদিশ মেলেনি। অবশেষে সেদিন রাতেই শাসন থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের সদস্যরা। তদন্তে নেমে কিশোরী ও সন্দেহভাজন আকিবের মোবাইল ‘ট্যাপ’ করে পুলিস। মঙ্গলবার রাতে দু’জনের টাওয়ার লোকেশন দেখে পুলিসের একটি দল হানা দেয় হাওড়ার বাগনান এলাকায়। সেখানে একটি ভাড়াবাড়ি থেকে আকিবকে গ্রেপ্তারের পাশাপাশি কিশোরীকে উদ্ধার করেছে পুলিস। বুধবার তাদের দু’জনকেই আদালতে তোলা হয়। বিচারক আকিবের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কিশোরীকে পাঠানো হয়েছে হোমে।

Advertisement
সম্পর্কিত সংবাদ